শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর আফতাবনগর হাটে ‘গাজীপুরের ডন’

মনিরুল ইসলাম :[২] ‘গাজীপুরের ডন’, ওজন প্রায় ৩৮ মণ। দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ‘গাজীপুরের ডন’ অস্ট্রেলিয়ান জাতের একটি ষাঁড়।

[৩] শুক্রবার (১৬ জুলাই) সকালে রাজধানীর আফতাবনগরের হাটে নিয়ে আসা হয়েছে এই ডনকে।

[৪] আফতাবনগরের হাটে খোঁজ নিয়ে জানা যায়, ‘গাজীপুরের ডন’ মালিক এখলাস উদ্দিন। বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। কোরবানির ঈদকে সামনে রেখে লালন-পালন করেন গরুটি।

[৫] তিনি জানান, অস্ট্রেলিয়ান জাতের গরুটির বয়স প্রায় সাড়ে ৩ বছর। যার দৈর্ঘ্য সাড়ে ১০ ফুট। বুক চাওড়া ৯ ফুট ২ ইঞ্চি।

[৬] তিনি বলেন, প্রায় আড়াই মাস আগে গাজীপুরের প্রাণিসম্পদ কর্মকর্তারা তার গরুটি দেখতে গিয়েছিলেন। তখন তারা জানিয়েছিলেন- গরুটির অন্তত এক হাজার ৪০০ কেজি মাংস হবে। এরপর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কেজি হারে মাংস বেড়েছে দাবি এখলাসের।

[৭] খামারী আরও বলেন, ২ বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ টাকায় গরুটি কিনেছিলাম। এরপর থেকে আমি গরুটি পালছি। আমার খামারে আর কোনো গরু নেই।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়