শিরোনাম
◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরমে ট্রাকেই মারা গেল ২৭ মণ ওজনের গরু

ইমদাদুল হক : [২] সাভারের আশুলিয়ায় যানজটে আটকা পড়ে ও প্রচণ্ড তাপদাহে পাবনা থেকে আনা ২৭ মণ ওজনের সাড়ে ৫ লাখ টাকা দামের একটি গরু মারা গেছে। অসুস্থ হয়েছে আরও ৫টি গরু। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] গরুটির মালিক ব্যাপারি মুকুল হোসেন জানান, গতকাল (১৫ জুলাই) ৬টি গরু নিয়ে পাবনার সাঁথিয়া থেকে ঢাকায় রওনা হয়েছেন তিনি। পথে টাঙ্গাইল থেকে যানজট শুরু হয়। ১৭ ঘণ্টা লাগছে বাইপাইল আসতে। পরে বাইপাইলে ২৭ মণ ওজনের গরুটি গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে ট্রাকের মধ্যেই মারা যায়। অসুস্থ হইছে আরও পাঁচটা গরু।

[৪] তিনি বলেন, এলাকায় আমার এই কালো গরুটির দাম উঠছিলো সাড়ে ৫ লাখ টাকা। ভাবছিলাম ঢাকায় আর একটু বেশি দামে বিক্রি করবো। কিন্তু গরুটা মারা যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।

[৫] সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, গতকাল থেকেই সাভারের মহাসড়ক ও শাখা সড়কে যানজট। তার সঙ্গে তীব্র গরমও ছিলো। এতে সাধারণ যাত্রী ও কোরবানির পশুদেরও নাভিশ্বাস উঠেছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ারও খবর পেয়েছি। ব্যাপারিরা গরুগুলোকে সুস্থ রাখতে শরীরে পানিও ঢালছেন। পশুবাহী গাড়ির ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নির্দেশনাও নেই। তবে শুক্রবার দুপুরের পর থেকে সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজটের তীব্রতা কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়