শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ল

জেরিন আহমেদ: [২] করোনা পরিস্থিতি বিবেচনায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু রেখে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। তবে শর্ত মেনে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্ট যাত্রীরা। ফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণ বন্ধ থাকবে।

[৩]  তবে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মধ্যে ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে। এছাড়া ভারত থেকে ফেরত আসাদের ক্ষেত্রে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে এনওসি, কোভিড সনদ লাগবে, সপ্তাহে তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) আসার অনুমতি পাবে ও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

[৪] শুক্রবার (১৬ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] ওসি আহসান হাবিব বলেন, সীমান্ত বন্ধের পত্র হাতে পেয়েছি। সীমান্ত বন্ধের কারণে প্রথম থেকে এপথে যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। তবে সীমান্ত বন্ধের আগে যারা দুই দেশে আটকা পড়েছিল তারা দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরছেন। যাদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পত্র থাকছে এমন কিছু যাত্রী ভারত ভ্রমণ করছেন। সূত্র: কালের কণ্ঠ অনলাইন, বিডি জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়