শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের হয়ে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তামিম শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: [২] জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই এক অনাকাক্সিক্ষত রেকর্ডে নাম লেখালেন তামিম ইকবাল। হারারেতে সিরিজের প্রথম ম্যাচে ৭ বলে শূন্য করে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। আর এই আউটে দেশের হয়ে সর্বোচ্চ ‘ডাক’ (শূন্য) মারার রেকর্ড এখন তামিমের।

[৩] এই নিয়ে ওয়ানডেতে ১৯তম বারের মতো শূন্য রানে আউট হন তামিম। যা কি না বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। এতদিন ধরে সমান ১৮টি ডাক ছিল তামিম ইকবাল ও হাবিবুল বাশার সুমনের। সুমনকে টপকে তামিমই এখন সর্বোচ্চ ডাকের মালিক।

[৪] শুধু তাই নয়, তিন ফরম্যাট মিলেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ডাকের মালিক এখন তামিম। এই নিয়ে ৩৪তম বারের মতো রানের খাতা খোলার আগেই আউট হলেন তামিম। এতদিন তিন ফরম্যাট মিলিয়ে সমান ৩৩ ডাক ছিল তামিম ও মাশরাফি বিন মর্তুজার।

[৫] তবে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আছেন বেশ পিছিয়ে। তিন ফরম্যাট মিলে সর্বোচ্চ ৫৯ বার শূন্য রানে আউট হয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। এছাড়া পঞ্চাশের বেশিবার শূন্য রানে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (৫৪) ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (৫৩)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়