শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে করোনায় পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১৬ হাজার ৫৭৮

র‌হিদুল খান : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এই রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়।

[৩] এ নিয়ে সরকারি হিসেবে যশোরে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ২৪৯। তবে বেসরকারি হিসেবে এই তথ্য আরো অনেক বেশি।যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৫৩ জন। ইয়েলো জোনে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন।

[৪] গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ২৯ এবং ইয়েলো জোনে ২৮ জন।এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে বৃহস্পতিবার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৮৮ শতাংশ।

[৫] এদিকে, যশোরের সিভিল সার্জনের দপ্তরের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত জেলার সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা ৫৭ হাজার ৯১৮টি নমুনার পরীক্ষার ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে ১৬ হাজার ৫৭৮টি ছিল পজেটিভ কেস। এর মধ্যে নয় হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২৪৯ জন।

  • সর্বশেষ