শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. ক্ষণদা মোহন দাশ মারা গেছেন

স্বপন দেব: [২] গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা ড. ক্ষণদা মোহন দাশ ( ড. কে.এম দাশ) গত ১৪ জুলাই সকালে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৩] পরদিন অস্ট্রেলিয়ায় প্রয়াত ক্ষণদা মোহন দাশ (৮০) অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই সম্পন্ন হয়েছে। ড. কে.এম দাশ এর গ্রামের বাড়ি ছিল সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৯ নং দাউদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম দাউদপুর গ্রামে।

[৪] মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সৎ ও নিষ্ঠাবান প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ড. কে.এম দাশ এর মৃত্যুতে দেশে- বিদেশে হাজার হাজার গুণগ্রাহী, বন্ধু স্বজন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

[৫] জাতির এই বীর সন্তান ও সিলেট তথা বাংলাদেশের গর্ব এ মহান ব্যক্তির আত্মার চির শান্তি কামনা করেছেন সাবেক সচিবের সতীর্থরা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর পরিবারের কাছে শোক বার্তা পাঠিয়েছেন। এছাড়া দেশে বিদেশে সোস্যাল মিডিয়ায় এই গুণী ব্যক্তির মৃত্যুও খবর প্রকাশ করে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তাঁর বন্ধু ও স্বজনরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়