শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. শামসুল আলম

সালেহ্ বিপ্লব: [২] ড. শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সদস্য (সিনিয়র সচিব) হিসেবে অবেসর নিয়েছেন গত ৩০ জুন। অর্থনীতিতে একুশে পদক পাওয়া এই অর্থনীতিবিদ ১২ বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

[৩] ড. শামসুল আলম নিজেই একাধিক গণমাধ্যমকে প্রতিমন্ত্রী পদে তার নিয়োগের কথা নিশ্চিত করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ নেবেন।

[৪] অনলাইন পোর্টাল সারাবাংলাকে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি সূচারুরূপে পালন করেছি। তিনি আমাকে নতুন যে দায়িত্ব দিচ্ছেন, তার বিশ্বাস ও আস্থা রেখে সেই দায়িত্বও আমি শতভাগ পালন করার বিষয়ে আশাবাদী। প্রতিমন্ত্রী হিসেবে আমার প্রধান কাজ হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো।

[৫] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরি করেছেন। ২০০৯ সালের ১ জুলাই তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়