শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট, গাবতলীর হাটে ১টি উট এসেছে, পশু বেচাকেনা কম

সুজিৎ নন্দী: [২] স্থায়ী গাবতলীর হাটসহ অস্থায়ী হাটগুলো পশুর উপস্থিতি বেড়েছে। বেচাকেনা এখনও জমে ওঠেনি। উট এসেছে ১টি, মূল্য ১০ লাখ। তবে দেশের বাইরে থেকে এখনো উট আসা শুরু হয়নি। তবে এখন পর্যন্ত গরুর দাম উঠে উঠেছে ২৬ লাখ টাকা। আর ভাটারা (সাইদনগর) হাটে গরু ‘বনলতা সেন’ এর দাম চেয়েছে ২০ লাখ টাকা। কোরবানি উপলক্ষে পর্যাপ্ত গরুর যোগান থাকলেও বেচাকেনা একেবারেই কম। বাংলাদেশ পশু ব্যবসায়ি মালিক সমিতির সূত্রে এতথ্য জানা যায়।

[৩] বৃহস্পতিবার গোপীবাগ বালুর মাঠ, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ও পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গার হাটে বিক্রেতাদের অলস সময় কাটাতে দেখা যায়।

[৪] একে অপরের সঙ্গে গল্প করে আর গরুর সেবা যত্ন করে সময় কাটাচ্ছেন গরু ব্যবসায়িরা। তাদের আশা শীঘ্রই পশুর হাটে কোরবানির বেচাকেনা জমে উঠবে। সরেজমিনে গিয়ে এরকম চিত্র দেখা গেছে।

[৫] বাংলাদেশ পশু ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি মজিবর রহমান বলেন, রাজধানীতে প্রচুর গরু আসছে। বড় বড় গরুও এসেছে। দাম ওঠেনি। দাম উঠবে ঈদের ৩দিন আগে। কালও উঠতে পারে। ক্রেতা না আসলে তো দাম ওঠে না। তবে চাহিদা বেশি ৬০ হাজার থেকে লাখের মধ্যে।

[৬] পোস্তোগোলা হাটে একজন খামারি বলেন, এবছর এখন পর্যন্ত হাটে কাস্টমার কম। বেচাকেনাও একেবারেই নেই। আমরা ৩জন ৪০টি গরু নিয়ে আসছি তার মধ্যে মাত্র তিনটি গরু বিক্রি করেছি। সামনের দিনে কী হবে এখনো বুঝতে পারছিনা।

[৭] ধূপখোলায় এখন পর্যন্ত ৩০টি গরু এসেছে। বিক্রেতা এবং হাট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ধারণা করছেন, এখনো যেহেতু বেশ কয়েকদিন বাকি রয়েছে তাই খুব শীঘ্রই পশুর হাটে বেচা কেনা জমে উঠবে। সেই আশাতেই বিক্রেতারা গরু ছাগল এবং ভেড়া নিয়ে ক্রেতাদের অপেক্ষায় সময় কাটাচ্ছেন।

[৮] এদিকে স্বাস্থ্যবিধি অনুযায়ী দূরত্ব নিশ্চিত, পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা, সীমানা নির্ধারণ পশুর খাবার, হাতধোয়ার স্থান, মহাজনদের থাকা ও খাওয়ার স্থান তৈরির কাজ শেষ করেছে ইজারাদাররা। সারি সারি বাঁশের খুঁটি পুঁতে গরু বাঁধার জায়গা তৈরির কাজ শেষ হয়েছে। হাটে এক দিক দিয়ে ঢুকতে হবে, অন্যদিক দিয়ে বের হবার ব্যবস্থা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়