শিরোনাম
◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি’র শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় প্রবন্ধ আহ্বান

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ‘ক’, ‘খ’ ও ‘গ’ ক্যাটেগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারসহ মোট ১০০টি পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনধিক ২ হাজার শব্দে এ-ফোর সাইজের কাগজে কম্পোজ করে রচয়িতার নাম, ঠিকানা ও পরিচয়সহ প্রবন্ধটি ৩১ আগস্টের মধ্যে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে।

[৪] কর্তৃপক্ষ আরও জানায়, ‘ক’ ক্যাটাগরিতে স্নাতক ১ম ও ২য় বর্ষ, ‘খ’ ক্যাটাগরিতে স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষ এবং ‘গ’ ক্যাটাগরিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ‘ক’ ক্যাটাগরির রচনায় ‘মানসম্পন্ন শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয় : প্রত্যাশা ও করণীয়’, ‘খ’ ক্যাটাগরির বিষয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন: শিক্ষা-সমাজ-রাজনীতি’ এবং ‘গ’ ক্যাটাগরির বিষয় ‘বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়