শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী কল্যাণ ব্যাংকের আরো তিনটি নতুন শাখার উদ্বোধন

শরীফ শাওন: [২] ব্রাহ্মণবাড়িয়া’র নবীনগর ও সরাইল উপজেলায় এবং চাঁদপুরের মতলব উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ভার্চুয়ালি উদ্বোধনকালে বলেন, আজ তিনটি শাখার উদ্বোধন হলো। আগামী ডিসেম্বরের মধ্যে আরো কিছু শাখার উদ্বোধন করা হবে। এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে।

[৪] ইমরান আহমদ আরও বলেন, বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সরল সুদে এবং সহজ শর্তে বিশেষ ঋণ প্রদানের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসী কর্মীদের কল্যাণের কথা বিবেচনা করে ব্যাংকের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামো শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

[৫] প্রবাসী কর্মীদের হাসি-মুখে সেবা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, বিবেচনায় রাখতে হবে, প্রবাসী কর্মীরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যাদের অধিকাংশই গ্রামাঞ্চল হতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়