শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ৬৬ হাজার ৯১৬ পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় ৬৬ হাজার ৯১৬ পরিবার পাচ্ছে বিনামূল্যের ১০ কেজি করে চাল। ঈদ-উল-আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার হতদরিদ্র, দুস্থ পরিবার এ সুবিধা পাচ্ছে। দু’এক দিনের মধ্যেই দুস্থ ও হতদরদ্রি পরিবার গুলোর মাঝে এ চাল বিতরণ সম্পন্ন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

[৩] কলাপাড়া দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র কর্মকর্তা মো.হুমায়ুন কবির জানান, ’এ উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার ৬৬ হাজার ৯১৬ দরিদ্র পরিবারকে ১০ কেজি হারে চাল বিতরনের জন্য ৬৬৯.১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতিমধ্যে খাদ্য গুদাম থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষের অনুকূলে সরবরাহ করা হয়েছে। দু’এক দিনের মধ্যেই দুস্থ ও হতদরদ্রি পরিবার গুলোর মাঝে এ চাল বিতরণ সম্পন্ন করা হবে।’

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক বরাদ্দকৃত ভিজিএফ কার্ডসংখ্যা পুন:বিভাজন করে তালিকা প্রস্তুত করে কোভিড-১৯ বিস্তার রোধকল্পে কর্মহীন দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ট্যাগ অফিসারের উপস্থিতিতে এ চাল বিতরন করা কবে। কোন প্রকার অনিয়ম হলে ছাড় দেয়া হবে না বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়