শিরোনাম
◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফিরেছেন মুশফিকুর রহিম, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে শঙ্কা

মাহিন সরকার : [২] জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে পারিবারিক কারণে দেশে ফিরতে হয়েছে মুশফিকুর রহিমকে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে ঢাকায় পৌঁছেছেন তিনি। টি-টোয়েন্টি দলে না থাকলেও মুশফিক খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। জানা গেছে, তার বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন দুজনেই করোনা পজেটিভ। এই কঠিন সময়ে বাবা-মা’র পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে ঢাকায় চলে এসেছেন জাতীয় দলের এই তারকা। বগুড়া থেকে মুশফিকের বাবা-মা দুজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে উন্নততর চিকিৎসার জন্য।

[৩] আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

[৪] টেস্ট ম্যাচে মুশফিক থাকলেও শুধুমাত্র প্রথম ইনিংসে ব্যাটিং করেছিলেন। বাকিটা সময় ড্রেসিংরুমে ছিলেন তিনি। ফিল্ডিং করতে পারেননি। ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই দিন নেটে পুরোদমে ব্যাটিং অনুশীলনের পাশাপাশি উইকেটকিপিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছিলেন। ফলে তার খেলা নিয়ে কোনও শঙ্কাও ছিলো না।

[৫] জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবেন না বলে টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন মুশফিক। কিন্তু জিম্বাবুয়েতে পুরো সফর না করলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে পারতেন না। কারণ বাংলাদেশের ক্রিকেটারদেরও সিরিজ শুরুর আগের ১০ দিন বায়ো বাবলে থাকার শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন মুশফিক। কিন্তু পারিবারিক জরুরি প্রয়োজনে তাকে ফিরতে হচ্ছে। ফলে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে নিয়ে শঙ্কা থেকে গেলো।

  • সর্বশেষ