শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেট্রোলিয়াম জেলির ভেতরে ইয়াবা, মাদক কারবারী আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীতে কোহিনুর বেগম মুন্নি (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) এই আটকের কথা জানিয়ে সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুন্নি পেট্রোলিয়াম জেলির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে তা বিক্রি করছিল। মুন্নি ডবলমুরিং থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

[৫] এর আগেও সে একবার গ্রেপ্তার হয়েছিলো। ঈদের পর জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রিতে নেমে পড়ে। এইবার গ্রেপ্তারের সময়়়়তার কাছ থেকে ৫o পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশকে ফাঁকি দিতে ইয়াবাগুলো পেট্রোলিয়াম জেলির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল। মুন্নির স্বামী খোকনও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধেও ৩ টি মামলা রয়েছে। দুইজনেই জেল খেটেছে ৩ বার করে। এলাকায় তারা মাদককারবারী দম্পতি হিসেবেই পরিচিত। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়