শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে কোপার শিরোপা উৎসর্গ করলেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : [২] আর্জেন্টিনা কিংবা ব্রাজিল মাঠে নামলে বাংলাদেশে হইচই পড়ে যায়। সম্প্রতি কোপা আমেরিকা ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইনালে উৎসব পড়ে গিয়েছিলো। এই ম্যাচ জিতে ২৮ বছরের শিরোপার আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। তাদের জয়ের পর উদযাপনে মেতেছিলো বাংলাদেশ। তা চোখ এড়ায়নি সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হুয়ান পাবলো সোরিনের। কোপার শিরোপা উৎসর্গ করেছেন বাংলাদেশকে।

[৩] ২০০৬ সালের বিশ্বকাপে অধিনায়কত্ব করা সোরিন তার ইনস্টাগ্রামের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে কোপা জয়ের পর বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের একটি উৎসবের ভিডিও সংযুক্ত করেছেন তিনি। সেখানে সাবেক এই মিডফিল্ডার ১৯৯৫ সালের একটি ঘটনার কথা তুলে ধরেছেন।

[৪] সোরিন লিখেছেন, ২৬ বছর আগের কথা, ১৯৯৫ সালে কাতারে ব্রাজিলের বিপক্ষে আমাদের একটি ম্যাচ ছিলো। তখন প্রযুক্তির এতো উৎকর্ষতা ছিলো না। বন্ধু-পরিবারের সঙ্গে যোগাযোগ করা ছিলো কঠিন। ওই দিন এমন একটা ঘটনা ঘটেছিলো, যা ভোলার নয়। গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিলো্ এক দল দর্শক এবং হাসিমুখে আমাদের সমর্থন দিয়েছিলো।

[৫] ওই পতাকার একটা জায়গায় লেখা ছিলো বাংলাদেশ। তারা চিৎকার করে, লাফিয়ে আমাদের সমর্থন দিচ্ছিলো। আমি ওদের ধন্যবাদ দিতে চাই এবং এটি (কোপার শিরোপা) বাংলাদেশি জনগণকে উৎসর্গ করতে চাই, যারা বিশ্বের অন্য প্রান্ত থেকে আমাদের কোপা জয়ের পর রাস্তায় নেমে উৎসব করেছে।

[৬] আর্জেন্টিনার এই ফুটবল সাফল্যে পূর্বসূরিদেরও কৃতজ্ঞতা জানান সোরিন, ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসিসহ বাকিদের ধন্যবাদ জানাতে চাই যারা ৭৮ ও ৮৬ বিশ্বকাপ জিততে সহায়তা করেছে। আমাদের দেশের ফুটবল ভক্তরা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে। ২৮ বছর পর আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। কোপার মতো কাতারের ওই দিনটাতেও আমরা একইভাবে উদযাপন করেছিলাম।

[৭] অনেকেই বলেন, যে আর্জেন্টিনা-ব্রাজিলকে নিয়ে বাংলাদেশে এতো মাতামাতি সেই দেশ দুটিই তো বাংলাদেশকে চেনে না। এবার সোরিন সেই সংশয় হয়তো দূর করে দিলেন।

  • সর্বশেষ