শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধের মেয়াদ বাড়লো জবিতে

জবি প্রতিনিধি : [২] ঈদ-উল-আযহা ও লকডাউনের ফলে আগামী ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এসময়ে চালু থাকবে অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ।

[৩] বৃহস্পতিবার ( ১৫ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৮ জুলাই থেকে ২৯ জুলাইন পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ,মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট, বিভাগ ও দপ্তর।

[৫] উল্লেখিত সময়ে অনলাইন ক্লাস, বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি,গ্যাস,টেলিফোন,ইন্টারনেট,পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং মেডিকেল সেবা) চালু থাকবে।

[৬] এছাড়াও আগামী ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সকল শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে দাপ্তরিক কার্যক্রমসমূহ ভার্চুয়ালি সম্পন্ন ও সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালন করার নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়