শিরোনাম
◈ পেনশনের অর্থ কখন পাওয়া যাবে? আস্থার সংকটে পেনশন স্কিম, প্রবাসীদের সাড়া নেই ◈ এপ্রিল মা‌সে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে ◈ কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে ◈ ঈদুল আজহা কবে, আনুষ্ঠানিকভাবে সবার আগে ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক ◈ ভারতের রাজস্থানে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ চেলসিকে হারিয়ে এফএ কাপ  জিতলো ম্যানচেস্টার সি‌টি ◈ ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আশার আলো, খেলা দেখা যেতে পারে ডিজিটাল মাধ্যমে ◈ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ইউরোপের দেশগুলো ◈ আজ টানা ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায় ◈ হাইড্রোজেন সংরক্ষণে নতুন ব্যাটারি উদ্ভাবন চীনা গবেষকদের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিশালে ইপিজেড স্থাপনের দাবি

আব্দুল্লাহ আল: [২] বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প কর্পোরেশন কর্তৃক ময়মনসিংহের ত্রিশালে “ইপিজেড” প্রকল্প স্থাপন করার সম্ভাবনা রয়েছে।

[৩] এ নিয়ে ত্রিশালের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। এ উপজেলায় ইপিজেড ও বিমান বন্দর দ্রুত স্থাপনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানাচ্ছেন ত্রিশালের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিভিন্ন দিক তোলে ধরে আলোচনা করছেন সচেতন মহলের ব্যক্তিরা।

[৪] ত্রিশালে এই প্রকল্প স্থাপন করার পরিকল্পনায় সরকারকে যতো দ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়নে আহ্বান জানিয়ে ত্রিশালের স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “পাশে দাঁড়াও” এর চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার ত্রিশাল উপজেলায় বিমান বন্দর স্থাপন করার প্রস্তাব করেছিল। কিছু সংখ্যক লোকের স্বার্থের কারণে ত্রিশালে লাখ লাখ মানুষের স্বপ্ন নষ্ট ভেঙে যায়। ত্রিশালে ইপিজেড স্থাপন করা হলে অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

[৫] চকপাঁচ পাড়া গ্রামের মোতালেব হোসেন বলেন, সরকার বিরোধী একটি চক্র সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে ও নিজ উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করে ইপিজেট স্থাপনে ষড়যন্ত্র করছে। মুষ্টিময় সরকার বিরোধী লোক এ পায়তারায় লিপ্ত আছে। এরা সমাজের নিরিহ লোক খোঁজে খোঁজে মগজ ধোলাই দিয়ে সরকারের বিরোদ্ধে উস্কিয়ে তুলছে। এ ব্যাপারে সচেতন মহলকে সজাগ থাকতে হবে।

[৬] ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ত্রিশালে ৪০০ একর জমির উপর ইপিজেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়