শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্ণফুলীতে ইউপি সদস্যর কার্যালয় হতে ঝুলন্ত লাশ উদ্ধার

এস,এস,সালাহ্উদ্দীন: [২] চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য আছিয়া বেগমের কার্যালয় হতে নুরুল আলম নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

[৩] ১৩ই জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, কোরবান আলী থেকে নিহত নুরুল আলম ৫০ হাজার টাকা কাজের জন্য অগ্রীম নিয়েছিল। ঠিকমতো কাজ করতে না পারায় নুরুল আলমের টাকার জন্য কোরবান আলী ইউপি সদস্য কার্যালয়ে বিচার দেন। ইউপি সদস্য নুরুল আলমকে ডেকে এনে টাকার জন্য ওনার কার্যালয়ে আটক করে বাহিরে দরজা আটকিয়ে দেন। কিছুক্ষণ পর কার্যালয়ে ডুকে দেখেন নুরুল আলমের ঝুলন্ত অবস্থায় আত্নহত্যা করেছে। বিষয়টি হত্যা না আত্নহত্যা তা নিয়ে অনেকের সন্দেহ দেখা দিয়েছে। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর ছেলে।

[৪] পুলিশ লাশ উদ্ধারের সময় তাৎক্ষনিকভাবে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো ইউপি সদস্য আছিয়া বেগম (৪৮) কোরবান আলি (২৬) মোহাম্মদ পারভেজ (২৩) । ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, এঘটনায় নিহত নুরুল আলমের ছেলে বাদী হয়ে ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে তার মধ্যে তিনজন আটক রয়েছে আরেকজনকে আটক করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়