শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১২:২১ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ.বি শিক্ষার্থীকে ইভটিজিং এর অপরাধে অর্থদণ্ড

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) পড়ুয়া দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে রাকিব(২১) নামে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার বড়দিঘির পাড় এলাকায় ঘটে এ ঘটনা। অভিযুক্ত রাকিব চিকনদন্ডীইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইলিয়াছ মেম্বারের বাড়ির মো. এমরানের ছেলে।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ হাটহাজারী সাংবাদিকদের বলেন,গত কয়েকমাস ধরে আসা যাওয়ার পথে অভিযুক্ত রাকিব মেয়ে গুলোকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। অবশেষে মেয়ে গুলো বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। উত্ত্যক্ত করার অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত রাকিবকে অর্থদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়