শিরোনাম
◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার ◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বেস্ট এইড’ টেলি মেডিসিন সেবা পাবেন ডিআরইউ’র সদস্যরা

আব্দুল্লাহ মামুন: [২] করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের জন্য এবার চালু করেছে টেলিফোনে চিকিৎসা সেবা কার্যক্রম। এজন্য সেবাদানকারি প্রতিষ্ঠান বেস্ট এইডের সঙ্গে আজ বুধবার ডিআরইউতে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

[৩] বেস্ট এইডের চেয়ারম্যান ডা. হাসান মাহমুদ এবং বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ, উইমেন লিডারশীপের পরিচালক নাবিলা ইসলাম।

[৪] চুক্তির আওতায় সদস্য ও পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআরইউ’র সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নং (আইডি নম্বর) জানিয়ে যে কোন স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সুবিধা নিতে পারবেন।

[৫] এছাড়াও বেস্ট এইডের অ্যাপস (Bestaid) অথবা ওয়েবসাইটে (http://bestaidbd.com) ঢুকে অনুরোধ জানালে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে কুরিয়ারে পৌছে যাবে। তবে এজন্য কুরিয়ার সার্ভিসের চার্জ দিতে হবে।

[৬] প্রয়োজনে ডাক্তারকে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ফোন দিয়ে বাসায় এনে (হোম সার্ভিস) এর সুবিধা নেয়া যাবে। এছাড়া, বাসায় থেকে সাশ্রয়ী রেটে নির্ধারিত কয়েকটি স্বাস্থ্য পরীক্ষাও করানো যাবে।

[৭] চুক্তিতে ডিআরইউ’র পক্ষে সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ও বেস্ট এইডের পক্ষে ডিরেক্টর ও হেড অব লজিস্টিক মো. মেহেদী হাসান মন্ময় স্বাক্ষর করেন।

[৮] সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে এ উপলক্ষে ‘ডিআরইউ-বেস্ট এইড টেলিমেডিসিন সেবা চুক্তি কার্যক্রম ও এসএমসি-স্যালুট ফ্রন্টলাইনার্সে’র উদ্বোধনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি।

[৮] এসময় তিনি বলেন, করোনার টিকা যেন দেশে আসতে না পারে সেই অপচেষ্টা করা হয়েছিল। তবে সকল ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার জন্য সর্বোচ্চ অর্থ বরাদ্দসহ টিকা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। উপমন্ত্রী বলেন, সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবাদিকদের কল্যাণে সর্বদা সচেষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়