শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন মরগ্যান

স্পোর্টস ডেস্ক: [২] ওয়ানডেতে হোয়াইটওয়াশের পরভপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে করোনার হানায় সেল্ফ আইসোলেশনে যাওয়া ৮ ক্রিকেটারসহ নেতৃত্বে ফিরেছেন ইয়ন মরগ্যান।

[৩] নিয়মিত দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়া বেন স্টোকসের জাগা হয়নি এই দলে। ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব মাহমুদ ও লুইস গ্রেগরি। তারাও ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে।

[৪] শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে তিন ক্রিকেটারসহ ৭ জনের করোনা হওয়ায় নিয়মিত দলের ১৬ ক্রিকেটারের প্রত্যেকে আইসোলেশনে যান। তাতে ১৮ জনের পুনঃসংশোধিত দল ঘোষণা করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। বেন স্টোকসের নেতৃত্বে এই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।

[৫] পায়ের চোটে শ্রীলঙ্কা সিরিজে অনুপস্থিত ইংল্যান্ডের সহঅধিনায়ক জস বাটলার ফিরেছেন। আগামী ১৮ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

[৬] ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি। ক্রিকবাজ

  • সর্বশেষ