শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম-মিথুনের ব্যাটে প্রস্তুতি ম্যাচে টাইগারদের সংগ্রহ ২৯৬

রাহুল রাজ : [২] তাকাসিন্দা স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে আজ ওয়ানডে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। দুপুর ১টায় ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক তামিমের ফিফটি ও মিথুন-মোসাদ্দেকদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

[৩] এদিন ওপেনিংয়ে বাংলাদেশের দারুণ সূচনা এনে দেন তামিম ইকবাল ও নাইম শেখ। পাওয়ারপ্লেতে দুজনই যোগ করেছেন ৪৭ রান। ৮৭ রানের ওপেনিং জুটির পর নাইম ২৫ রানে ফিরে গেলেও তামিম তুলে নেন ফিফটি। শেষমেষ আউট হন ৬২ বলে ৬৬ রানে।

[৪] দিনের একমাত্র ব্যর্থ ব্যটসম্যান বলা যায় লিটন দাসকে। ৬ বলে ২ রান করে তিনি সাজঘরে ফিরলেও রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ১টি ছক্কায় ৬০ বলে ৩৭ রান করেন তিনি। দারু ব্যাটিং করেছেন মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৫টি চার ও ১টি ছক্কায় মিঠুন ৪২ বলে ৩৯ রান করে স্বেচ্ছা অবসরে যান। মোসাদ্দেক ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে তিনিও স্বেচ্ছা অবসরে যান।

[৫] শেষদিকে আফিফ হোসেন ধ্রুব ২৩ বলে ২৮, নুরুল হাসান সোহানের ১২ বলে ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ বলে ১২ রানের ইনিংসে তিনশর কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের ইনিংস।

[৬] সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ২৯৬/৬ (৫০ ওভার)
তামিম ৬৬, মিঠুন ৩৯, সাকিব ৩৭, মোসাদ্দেক ৩৬, আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২*
মাধেভেরে ১২/২, চিভাঙ্গা ৪৪/২, আকরাম ৭৩/২

একনজরে প্রস্তুতি ম্যাচের দুই দল :
জিম্বাবুয়ে : আকরাম, রায়ান বার্ল, সিকান্দার রাজা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, চিভাঙ্গা, কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, মারুমা, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুতুম্বামি, ভিক্টর নিয়াউচি, ডিওন মেয়ার্স।

বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়