শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের হাত থেকে বাঁচতে নিজের জিহ্বা ব্লেড দিয়ে রক্তাক্ত করতো ছিনতাইকারী জাহাঙ্গীর

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী মোঃ জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীর (২৫) কে ৫ সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুইটি ছোরাও উদ্ধার করা হয়েছে।

[৩] গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর পুলিশ দেখলেই ব্লেড দিয়ে তার জিহ্বা কেটে ফেলে বলে তাকে গাল কাটা জাহাঙ্গীর নামে ডাকে সবাই। কোরবানিকে সামনে রেখে তারা জড়ো হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে।

[৪] গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন, মোঃ ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মোঃ সাইফুল প্রকাশ সুমন (২৪), মোঃ মনির (২১), মোঃ নজরুল আহমেদ সাগর (২০) এবং সাইদুর রহমান ইবু (২২)।

[৫] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গাল কাটা জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী কিন্তু সে প্রায়ই ছিনতাই নিজে না করে তার চক্রের সদস্যদের দিয়েই করাত। তাই তার বিরুদ্ধে মামলা রয়েছে ৪ টি। সে খুবই ধূর্ত। পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বা কেটে রক্তাক্ত করে ফেলে যেন তাকে আহত মনে করে পুলিশ তাকে না ধরে।

[৬] মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের পাশে বাংলদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানী লিমিটেড অফিসের প্রধান ফটকের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদের দলের প্রধান জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরসহ আরও দুইজনকে। এসময় জাহাঙ্গীর পুলিশ থেকে বাঁচতে ব্লেড দিয়ে তার জিহ্বা কেটে ফেলে।

[৭] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, কোরবানি উপলক্ষে তারা জড়ো হয়েছিল। গরু বেপারী ও গরু ক্রেতাদের টার্গেট করেই তারা পরিকল্পনা করছিল। তাদের গ্রুপে ৫ জন থাকলেও কোরবানি উপলক্ষে চাঁদপুর থেকে সুমনকেও দলে ভেড়ায়।

[৮] ওসি মহসীন আরও জানান, মোঃ ইমন শরীফ প্রকাশ ইমনের বিরুদ্ধে ৫ টি, মোঃ সাইফুল প্রকাশ সুমনের বিরুদ্ধে ২ টি, মোঃ নজরুল আহমেদ সাগরের বিরুদ্ধে ৪ টি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়