শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কানাডায় আরো একটি গণকবরের সন্ধান

সুমাইয়া ঐশী: [২] ব্রিটিশ কলোম্বিয়ার নিকটবর্তী কুপার দ্বীপে অবস্থিত একটি বন্ধ হয়ে যাওয়া আবাসিক স্কুলের কাছে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে । ঐ অঞ্চলের পেনেলাকুত উপজাতি বিষয়টি প্রকাশ করে জানায়, কুপার আইল্যান্ড ইন্ডিয়ান ইন্ডাসট্রিয়াল স্কুল নামে পরিচিত একটি স্কুলের কাছে পাওয়া গেছে এই গণকবর। আল জাাজিরা

[৩] পেনেলুকাত সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়, সেখানে ১৬০টি অচিহ্নিত কবর পাওয়া গেছে। স্কুলটি ১৮৯০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চালু ছিলো বলেও জানানো হয়।

[৪] সম্প্রতি কানাডার বিভিন্ন স্থানে ক্যাথলিক চার্চ পরিচালিত বন্ধ হওয়া আবাসিক স্কুলে এই ধরনের গণকবর পাওয়া যাচ্ছে। ১৮ থেকে ১৯ শতকের মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার আদিবাসী শিশুকে জোরপূর্বক এসব স্কুলে নিয়ে আনা হতো। শিক্ষার নামে সেখানে তাদের ওপর চলতো নানা ধরনের অকথ্য অত্যাচার এবং গণহত্যা। বহু শিশুকে হত্যা করে সেখানেই মাটিচাপা দিয়ে দেওয়া হতো। সিএনএন

[৫] দ্য গার্ডিয়ান বলছে, এনিয়ে পেনেলাকুত সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেভাবে এসব গণকবরের খোঁজ পাওয়া যাচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার দায় এড়ানো অসম্ভব। এই নৃশংতা মন থেকে মুছে ফেলার মতো নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়