শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৭২ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] সদর উপজেলার চন্দ্রগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী মো. হানিফ মিয়া নামের এক ব্যাক্তির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

[৩] এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫১ জনের করোনা পরীক্ষায় নতুন করে ৭২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

[৪] জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে অসুস্থ ছিলেন চন্দ্রগঞ্জ এলাকার হানিফ মিয়া। সোমবার দিবাগত রাতে তার করোনা উপসর্গ (কাশি, হাঁচি) দেখা দেয়। পরে জেলা যুবলীগের একটি টিম তাকে অক্সিজেন সরবরাহ করে। সকালে তিনি মারা যান।

[৫] মঙ্গলবার দুপুরে করোনায় মৃত ব্যাক্তিদের লাশ দাফনে জেলা যুবলীগের বিশেষ টিম তার লাশ দাফন করে বলে জানান জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

[৬] এদিকে করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি সম্পর্কে কোনো তথ্য দিতে না পারলেও আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ।

[৭] জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গাফফার করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবহিত নন জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় ৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। হাসপাতালে করোনা আক্রান্ত ১৫ জন রোগী ভর্তি রয়েছে। আইসোলেশনে মোট ভর্তি রয়েছে ১২০৮ জন। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ব্যাপক তৎপরতায় রয়েছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়