শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মালালার ছবি ছাপানোয় পাকিস্তানে পাঠ্যবই বাজেয়াপ্ত

আসিফুজ্জামান পৃথিল: [২] ১৯৬৫ সালে নিশান-এ-হায়দার খেতাব পাওয়া মাজ আজিজ ভাট্টির পাশে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নারী আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে রাখায় পাকিস্তানের পাঞ্জাবে সপ্তম গ্রেডের শিক্ষার্থীদের জন্য ছাপা সোশ্যাল স্টাডিজ বিষয়ের বই বাজেয়াপ্ত করা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) ওই বই ছাপায়। পাকিস্তানের পাঞ্জাব কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড (পিসিটিবি) বইটি জব্দ করে। ডন

[৩] বইটির ৩৩ পৃষ্ঠায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ, দেশটির জাতীয় কবি আল্লামা ইকবাল, দার্শনিক সায়েদ আহমেদ খান, দেশটির সাবেক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, কিংবদন্তি সমাজসেবী আবদুল সাত্তার এধী, বেগম রানা লিয়াকত আলী খান, মাজ আজিজ ভাট্টি ও আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের ছবি প্রকাশ করা হয়েছিলো।

[৪] পিসিটিবি, পুলিশ ও অন্যান্য সংস্থা মিলে পাঞ্জাব শহরের বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছে। সোমবার পিসিটিবির একদল কর্মকর্তা গুলবার্গের মিনি মার্কেটে ওইউপির অফিসে অভিযান চালান এবং সেখানে থাকা সব কপি বাজেয়াপ্ত করেন। ওই প্রতিনিধিদল গণমাধ্যমে চিঠি দিয়ে বলেছে, ওই বই প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।

  • সর্বশেষ