শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মারা গেছেন বাংলাদেশ হকি জাতীয় দলের সাবেক পাকিস্তানি কোচ নাভিদ আলম

মাহিন সরকার: [২] কিছু দিন আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে বাংলাদেশ হকি জাতীয় দলের সাবেক পাকিস্তানি কোচ নাভিদ আলমের। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার ১৩ জুলাই দুপুরের পর তিনি পাকিস্তানে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাভিদ আলমের ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] নাভিদ আলমের মৃত্যুতে বাংলাদেশের হকিতে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশের হকিতে বেশ সম্পৃক্ত ছিলেন নাভিদ। নব্বইয়ের দশকে উষা ক্রীড়া চক্রে খেলেছেন। পরবর্তী সময়ে কোচ হিসেবে এসেছেন বাংলাদেশে। ২০১৩ সালে তিনি বাংলাদেশ হকি দলের কোচ হন। নাভিদের মুখে সব সময় হাসি লেগেই থাকতো। সবার সঙ্গেই করতেন মিষ্টি ব্যবহার।

[৪] নাভিদের আকস্মিক চলে যাওয়ায় বাংলাদেশ হকির অনেকেই ব্যথিত। বাংলাদেশে নাভিদের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমান হকি ফেডারেশনের সদস্য রফিকুল ইসলাম কামাল বলেন, কিছুক্ষণ আগে শোনলাম। খুবই খারাপ লাগছে। আমি একজন বন্ধু হারালাম। বাংলাদেশ হকিও একজন শুভাকাংক্ষী হারাল। এত দ্রুত নাভিদ ভাই চলে যাবেন ভাবতেই পারিনি। শুধু কামাল নয় নাভিদের সাথে বাংলাদেশ হকি সংশ্লিষ্টদের অনেক স্মৃতি।

[৫] নাভিদ আলম নিজেও বড় মাপের খেলোয়াড় ছিলেন। পাকিস্তান জাতীয় দলে খেলেছেন একটানা বেশ কয়েক বছর। দেশের হয়ে বিশ্বকাপ হকি ও অলিম্পিকে অংশ নেন। পাকিস্তান অলিম্পিক জয়ী দলের সদস্য। তাই নিজেকে অলিম্পিয়ান নাভিদ আলম হিসেবে পরিচয় দিতে গর্বিত বোধ করতেন। হকি থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হন। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানেও কোচিং করিয়েছেন। পাকিস্তান হকি ফেডারেশনের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। হকি ছাড়াও ব্যাংকার হিসেবেও কর্মরত ছিলেন।

  • সর্বশেষ