শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে একদিনে করোনায় মৃত্যু ১৪ জন, আক্রান্ত ৬০৫

আফরোজা সরকার: [২] রংপুর বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৬০৫ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৫ জেলায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

[৩] এ সময়ে রংপুরে ২ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁয় ৭ জন, নীলফামারীতে ১ জন এবং গাইবান্ধা জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৭৮ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৩ হাাজার ৯শ’ ৩৪ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬শ’ ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজার ৫শ’ ৭০ জন রোগী সুস্থ হয়েছেন।

[৪] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ১৩৮ জন, রংপুরে ৯৮, ঠাকুরগাঁয় ৯৪, নীলফামারীতে ৮১, পঞ্চগড়ে ৬১, কুড়িগ্রামে ৬১, গাইবান্ধায় ৫৫ এবং লালমনিরহাট জেলায় ১৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৫টি স্থল বন্দর দিয়ে ভারত থেকে কোন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেনি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১০ হাজার ৪শ’ ৯৪ জন আক্রান্ত ও ২৩২ জনের মৃত্যু হয়েছে।

[৬] রংপুর জেলায় ৭ হাজার ৪শ’ ১৭ জন আক্রান্ত ও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ৭শ’ ৭৪ জন আক্রান্ত ও ১২৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৭শ’ ৮০ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ৫শ’ ১৩ জন অক্রান্ত ও ৪৬ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ৪শ’ ১ জন আক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৮শ’ ৭২ জন আক্রান্ত ও ৪৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৬শ’ ২৮৩ জন আক্রান্ত এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ