শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সেনাপ্রধান

বাশার নূরু:[২] মঙ্গলবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে ৫ হাজার দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

[৩] এ সময় সেনাপ্রধান করোনার এই সংকটময় অবস্থায় সবাইকে সরকারঘোষিত বিধিনিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

[৪] পরে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মহানগরীর শিববাড়ী মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় খুলনা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ২৪ জুন দায়িত্ব গ্রহণের পর খুলনা অঞ্চলে সেনাপ্রধানের প্রথম সফর এটি।

[৫]সেনাপ্রধানের সঙ্গে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ