শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মাসুদ আলম : [২] সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে মাসফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। তিনি শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

[৩] র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় হুমকি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনের মামলা আছে। তিনি র্দীঘদিন ধরে তালতলা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা ও জুয়ার কারবার করে আসছিলেন। এছাড়া জমি দখল, মন্দির ও গণপূর্তের জমি দখলের অভিযোগ রয়েছে। এলাকায় নতুন কোন ভবনের কাজ শুরু হলে তাকে চাঁদা দিতে হতো।

[৪] তিনি আরও বলেন, উজ্জ্বল অন্যের জমি জোর ধরে দখল করে অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়া দিতেন। ফুটপাতের প্রত্যেক দোকান থেকে চাঁদা তুলতেন। তার রয়েছে নিজম্ব মোটরসাইকেল ক্যাডার বাহিনী। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতো না। তার অপকর্মের কেউ প্রতিবাদ করলে মারপিট করতেন। উজ্জ্বলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়