শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৩:৪৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্বাণ আরিফ: কমিউনিস্ট চীন এখন একটি আপাদমস্তক ‘সাম্রাজ্যবাদী রাষ্ট্র’

অনির্বাণ আরিফ: কমিউনিস্ট চীনের একমাত্র লক্ষ্য সমগ্র এশিয়াকে নিজের কলোনিতে রুপান্তরিত করা এবং সেটা করতে গেলে তাকে যা করা দরকার সে তা-ই করবে। কমিউনিস্ট চীন তার ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ ইতোমধ্যেই চীন ছাড়িয়ে পাকিস্তান, ইরান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরঘিরিস্তান, আজারবাইজান নিয়ে গেছে। পরবর্তী লক্ষ্য বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার এবং শ্রীলংকা। আন্তর্জাতিক দুনিয়ায় চীনের বড়ো সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোন ধরনের উপস্থিতি চীনের জন্য মহা সমস্যা কারণ দুটি দেশই পারস্পরিক বিপরীতমুখী সাম্রাজ্যবাদ কায়েক করার জন্য সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। তালেবান কেনো আল- কায়দা, আইএস এমনকি এর চাইতেও জঘন্য কোনো ফ্যাসিবাদী গোষ্ঠীর উত্থান চীনের জন্য কোন সমস্যা নয় সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তথা আমেরিকাকে দুর্বল করতে হলে যে কোনো শক্তি চীনের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে ধরা হয়।

‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নিয়ে চীনের পরবর্তী লক্ষ্য আফগানিস্তান। কারণ আফগানিস্তানকে এই প্রজেক্টে নিতে পারলে সমগ্র মধ্য এশিয়াকে চীনের এই প্রজেক্টে নিয়ে আসতে সহজ হবে কেননা আফগানিস্তানের সঙ্গে রয়েছে মধ্য এশিয়ার একাধিক দেশের সঙ্গে সীমান্ত। সুতরাং আফগানিস্তান থেকে আমেরিকার পলায়ন এবং তালেবানের উত্থান দুইটাই চীনের জন্য সুবিধাজনক হিসেবে আবির্ভূত হয়েছে। চীনের দরকার অর্থনীতি সেটা যেভাবে আসুক না কেন। অর্থনীতির জন্য চীন দরকার হলে গণহত্যাকারী, সন্ত্রাসী এবং যে কোনো ধরনের উগ্রবাদকেও সমর্থন দেবে কেননা কমিউনিস্ট চীন এখন আপাদমস্তক একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ