শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কবি নূরুল হুদা বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

বাশার নূরু: [২] প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

[৩] সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

[৪] অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

[৫] নূরুল হুদা এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

[৬] একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ মে মারা গেলে পদটি শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়