শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুরে ১৪শ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] চাঁদপুরের মেঘনার পাড়ে অভিযান চালিয়ে ১৪শ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

[৩] সোমবার ভোরে কোস্ট গার্ডের ঢাকা জোনের চাঁদপুর স্টেশনের একটি দল হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করে।

[৪] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বাজারজাতের উদ্দেশে নেওয়া হবে এমন তথ্যে চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ টি ককশিটে থাকা ১ হাজার ৪০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরে চিংড়িগুলো চাঁদপুরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

  • সর্বশেষ