শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনজীবীকে যে চিঠি লিখে সাজা কমলো ফাঁসির আসামির

বাশার নূরু: [২] স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ১৪ বছর ধরে কারাগারে থাকা স্বপন কুমার বিশ্বাস ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে চিঠি লিখেছিলেন। চিঠিতে তাকে ফাঁসির দণ্ড থেকে বাঁচাতে আকুতি জানিয়েছিলেন।

[৩] কনডেম সেল থেকে দেওয়া চিঠিতে স্বপন কুমার বিশ্বাস লিখেছিলেন, ‘কীভাবে বেঁচে আছি তা লিখে বোঝাতে পারব না। এটাকে ঠিক বেঁচে থাকা বা জীবন বলে না। এই জীবন আর সত্যিই আমার সহ্য হচ্ছে না। আপনি মহানুভব, তাই দয়া করে আমাকে আপনার নিজ সন্তান মনে করে আমার জীবনটাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন।’

[৪] এই চিঠি পাওয়ার পর জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন স্বপন কুমার বিশ্বাসের পক্ষে বিনা ফিতে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেন। প্রধান বিচারপতিকেও এ সিদ্ধান্তের কথা জানান।

[৫] সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ স্বপন কুমার বিশ্বাসের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে এই আসামিকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

[৭] আদালতে বিনা ফিতে আসামি স্বপন কুমার বিশ্বাসের পক্ষে মামলা পরিচালনা করায় জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে বিশেষ ধন্যবাদ জানান আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায়ে বিনা ফিতে তিনি মামলা পরিচালনা করেছেন উল্লেখ থাকবে বলে আপিল বিভাগ জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়