শিরোনাম
◈ আর্সেনালকে হারিয়ে ইং‌লিশ প্রিমিয়ার লি‌গ শিরোপা লড়াই  জমিয়ে তুললো ম‌্যান‌চেস্টার সিটি  ◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে করোনায় ক্ষতিগ্রস্থ ১২ হাজার অধিক পরিবারে ৬১ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা

জাহিদ হাসান: [২] নওগাঁর ধামইরহাটে করোনায় ক্ষতিগ্রস্থ ১২ হাজারের অধিক পরিবারে ৬১ লক্ষাধিক টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

[৩] ১২ জুলাই বেলা ১১ টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, চলতি বছরে পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১১ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত ১১ হাজার ৫শত পরিবারের প্রত্যেককে ৫শত টাকা করে মোট ৫৭ লাখ ৫০ হাজার বিতরণ করা হয়েছে, ৫শত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৫ মেট্রিক টন জি.আর এর চাল, ৫শত পরিবারে শিশুখাদ্য ও গো খাদ্য বিতরণ করা হয়েছে, বজ্রপাতে নিহত ১টি পরিবারে ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মেরামতে ৬টি পরিবারে ১৮ বান্ডিল টিন ও ৫৪ হাজার টাকা, শুকনা খাবার হিসেবে ১শত পরিবারে ১ হাজার টাকা মুল্যে খাদ্যপন্য সহায়তা সরকারি ভাবে প্রদান করা হয়েছে।

[৪] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন জানান, অতি সম্প্রতি বরাদ্দকৃত জি,আর এর নগদ অর্থ প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক ভাবে বিতরণ কার্যক্রম আজ থেকে চলমান আছে, স্বাস্থ্যবিধি মেনে তা বিতরণ করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ১২ হাজার ৬০৭ পরিবারের মাঝে ৬১ লাখ ৪৪ হাজার টাকার মানবিক সহায়তা গত ৩ মাসে সরকারি ভাবে প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়