শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজনে তোমার জন্য একটা বিদায়ী টেস্টের আয়োজন করব: মাহমুদুল্লাহকে বলেছিলেন বিসিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: [২] জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে হঠাৎ করেই গুঞ্জন ওঠে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে একটি গুজব মনে হলেও অবসরের ব্যাপারটা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে মেসেজ দিয়ে পাঠিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

[৩] মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের কথা শুনে মাহমুদুল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মাহমুদুল্লাহ রিয়াদকে এখনই এমন সিদ্ধান্ত নিতে বিরত থাকতে বলেছিলেন বিসিবি সভাপতি। সেই সাথে তখন তিনি জানিয়েছিলেন প্রয়োজন হলে মাহমুদুল্লাহ জন্য বিদায়ী টেস্ট ম্যাচ আয়োজন করবে বিসিবি।

[৪] কিন্তু বিসিবি সভাপতির সেই অনুরোধ রাখেনি মাহমুদুল্লাহ রিয়াদ। হারারে টেস্টের পঞ্চম দিন সকালেই মাহমুদুল্লাহ রিয়াদকে গার্ড অব অনার-এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে তিনি অবসর নিচ্ছেন। যেটা এখনো মানতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ও আমাকে বলেছে সে আর টেস্ট খেলতে চায় না। এই টেস্টের পর টেস্ট থেকে অবসর নিতে চায়। আমি তাকে বলি, সেটা এভাবে কেন? তুমি আগে ওয়ানডে, টি–টোয়েন্টি সিরিজ খেলে দেশে আস। আমরা কথা বলি। প্রয়োজনে তুমি দেশে এসে ঘোষণা দাও।

[৫] লাগলে আমরা তোমার জন্য একটা বিদায়ী টেস্টের আয়োজন করব। কিন্তু সে তো আমার কথা শুনল না। ওকে আমি জিজ্ঞেস করেছি, রাগটা কার ওপর? কেন হঠাৎ এটা করতে গেলে? তুমি তো লিখিত দিয়ে গেছ টেস্ট খেলবে! সে আমার কোনো কথারই জবাব দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়