শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০১:০২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার বুড়িচংয়ে আগুনে পুড়লো ৫টি বাস

রুবেল মজুমদার: [২] কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় নিমসার ফিলিং ষ্টেশন নামের একটি জ্বালানী ষ্টেশনে রোববার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় ৫টি বিলাসবহুল যাত্রীবাহী বাস সম্পুর্ন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকায় নিমসার ফিলিং ষ্টেশন নামের একটি জ্বালানী পাম্পে গতকাল রোববার বিকেল আনুমানিক ৪ টায় হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই একে একে ৫ টি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ৯৯৯’এ কল করলে প্রথমে চান্দিনা থেকে ২ টি ও পরে কুমিল্লা থেকে আরো ২ টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

পুড়ে যাওয়া বাসের নাম্বার- ঢাকা-মেট্রো-ব- ১৪-৯০১৪, ঢাকা মোট্রো-ব- ১৪-৬৮০৪, ঢাকা মোট্রো-ব-১৪৭৩৭১, ঢাকা মোট্রো-ব-১৪-৫৯০৪, ঢাকা মোট্রো-ব- ১৪-৮৭-৪৪। নিমসার ফিলিং ষ্টেশনের ম্যানেজার শাহআলম জানান, এখানে মোট ১৪টি বাস ছিল। পাম্পের পশ্চিম পাশে আগুন লাগার পর প্রথমে ৯৯৯’এ কল দিয়ে দ্রুত কাছাকাছি দূুরত্বে থাকা বাকী বাসগুলোকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শারফুল হাসান ঘটনার সত্যতা জানান, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারন জানা যাবে। তবে তাদের ধারনা বৈদুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

খবর পেয়ে দুর্ঘটনা  স্থলে ছুটে আসেন এশিয়া লাইন ও পাম্পের মালিক জুলহাস। তিনি জানান, লকডাউনের কারনে দুরপাল্লার যানবাহন বন্ধ থাকায় কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী বিলাসবহুল এশিয়া লাইন পরিবহনের ১৪ টি বাস তিনি তার মালিকানাধীন পেট্রোল পাম্পের আশপাশে এনে রেখেছিলেন। গতকালের অগ্নিকান্ডে তার কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানান। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে কুমিল্লা সদর সার্কেল সোহান সরকার,বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ