শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১২:৪৫ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে নামার আগে ইতালি কোচের প্রশংসায় ইংল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক : ইউরোর ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে, বারবার ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা ইতালি।

রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।

এবারের ইউরোয় নিঃসন্দেহে দুই সেরা কোচ রবার্তো মানচিনি এবং গ্যারেথ সাউথগেট। তাদের নিখুঁত পরিকল্পনায় এ পর্যন্ত ইউরোর ফাইনালে এসে পৌঁছেছে ইতালি এবং ইংল্যান্ড।
ফাইনালে মাঠে নামার আগে ইতালি কোচ রবার্তো মানচিনির উচ্ছ্বসিত প্রশংসা করলেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।

ইংলিশ কোচ সাউথগেট বলেন, ‘ওরা দারুণ উদ্যম এবং এনার্জি নিয়ে নিজেদের ফুটবলটা খেলে। পরিকল্পনার দিক থেকে দেখতে গেলে ইতালিয়ান দল বরাবরই খুব ভাল। তবে ওরা বর্তমানে যে ধরনের ফুটবল খেলে, তা বাকি সকল ইতালিয়ান দলের থেকে আলাদা, অনেক বেশি আধুনিক।’

সাউথগেট আরও বলেন, ‘আমি বিগত দু’বছর ধরে ইতালির খেলা খুব ভালভাবে লক্ষ্য করছি। আমি জানি মানচিনি ওদের হয়ে দুর্দান্ত কাজ করছে। ওরা দলগতভাবে দুর্দান্ত। আমার মনে হয় টুর্নামেন্টের দুই সেরা দলই ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়েছে।’

প্রথাগত ডিফেন্স প্রধান ফুটবলে আমুল পরিবর্তন এনে মানচিনির ইতালির খেলা অনেক দৃষ্টিনন্দন, আকর্ষক। চেনা-পরিচিত ইতালিয়ান ঘরানার ফুটবলের বদলে মানচিনি আজ্জুরিদের বর্তমান ফুটবলে আধুনিকতা এনেছেন বলেই মনে করছেন কোচ সাউথগেট।

তবে ইংল্যান্ডের পাঁচ বছর আগে ইউরো হতাশার পর দলকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই ইউরোয় ৫৫ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে অন্যত ভূমিকা পালন করেছেন সাউথগেট।

অন্যদিকে, মানচিনির আগের ইতালির ছবিটা আরও খারাপ। ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি ইতালি। এরপর দলের দায়িত্ব নিয়ে বর্তমানে টানা ৩৩ ম্যাচ অপরাজিত।

ইতালি ১৯৬৮ সালে প্রথমবার এবং এযাবতকালে একবারই ইউরোর শিরোপা জিততে পেরেছে। এরপর আরও দু’বার বিশ্বকাপ জিততে পারলেও ইউরো জেতা সম্ভব হয়নি আজ্জুরিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়