শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৯:২৩ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্যাকব জুমার মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকা জুড়ে বিক্ষোভ

নুরে আলম: [২] দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আদালত অবমাননার দায়ে কারাগারে পাঠানো হয়েছে। সেই ঘটনার জেরে দক্ষিণ আফ্রিকায় সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে তার সমর্থকরা। আল জাজিরা

[৩] দেশটির রাজধানীসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত ২৮ জনকে আটক করেছে পুলিশ।

[৪] বিক্ষুব্ধ জনতা কোয়াজুলু নাটাল প্রাদেশিক মহাসড়কে ২৩টি ট্রাকে আগুন দিয়েছে। এতে করে ট্রাকগুলো ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে। বিক্ষুব্ধদের সহিংস আচরণে সাধারণ জনগণের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার ও শনিবার মুই নদী অঞ্চলসহ প্রদেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই গ্রেপ্তার হয়েছেন।

[৫] প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গত সপ্তাহে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুর্নীতির তদন্তে আদালতে উপস্থিত হওয়ার আদেশ অমান্য করার দায়ে তাকে সাজা দেয়া হয়।

  • সর্বশেষ