শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে আড়াই হাজার টাকা নিয়ে বিরোধ, দুই বেকারি শ্রমিককে হত্যা

আতিকুর রহমান: [২] গাজীপুরে পাওনার মাত্র আড়াই হাজার টাকা না দেয়ায় দুই বেকারি কারখানার শ্রমিককে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের মূলহোতা রাসেল প্রধানকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর আগে কালিয়াকৈরের চন্দ্রা থেকে অপর আসামী সৈকতকে গ্রেপ্তার করা হয়। নিহত মাহমুদুল হাসান ও রাকিব হাসান নগরীর কোনাবাড়ি এলাকায় একটি বেকারি কারখানায় কাজ করতেন।

[৩] রোববার সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান এসব তথ্য গণমাধ্যমকর্মীদের জানান।

[৪] এসময় তিনি আরো জানান, এর আগে গত বুধবার রাতে নগরীর বাঘিয়া বিল থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলকে তথ্য প্রযুক্তির আওতায় এনে নিহতদের মোবাইল ফোন ট্যাগ করা হয়। পরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে একটি খাবার হোটেলের মালিক সৈকতের কাছ থেকে নিহতদের ফোন উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে হত্যকান্ডের মূলহোত রাসেল প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্ধিতে নিহতদের পরিচয় মিলে। পরে রাসেল জানায়, মাহফুল হাসানকে আড়াই হাজার টাকা ধার দেয়। পরে পাওনা টাকা না দেয়ার বিরোধ নিয়ে তাদের জাদুর কৌশল শেখাতে নিয়ে গিয়ে হত্যা করে সে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়