শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংশ্লিষ্টদের দুর্নীতি ও ব্যর্থতার কারণে রুপগঞ্জে অগ্নিকাণ্ডে প্রানহানির ঘটনা ঘটেছে: ডা. জাফরুল্লাহ

শরীফ শাওন: [২] কল-কারখানা অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি নিয়মিত পরিদর্শনে আসতেন, তাহলে মালিকপক্ষের অনিয়ম ধরা পড়তো। সরকারের বিচারহীনতার কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটে।

[৩] রোববার নারায়ণগঞ্জে সেজান জুস কারখানা পরিদর্শনে এসে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, মালিকপক্ষ থেকে উৎকোচ গ্রহণ করে সংশ্লিষ্টরা পরিদর্শন না করায় এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

[৪] তিনি বলেন, মালিকপক্ষ কোনোভাবে এ দুর্ঘটনার দায় এড়াতে পারে না, তাদের শুধু গ্রেপ্তার নয়, শাস্তি নিশ্চিত করতে হবে। রানা প্লাজার দুর্ঘটনায় মালিকসহ দায়ীদের এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। বিচারহীনতার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।

[৫] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। নিহতদের পরিবারে কাজের উপযুক্তদের চাকরির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে যাদের সন্তান লেখা পড়া করে তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে।

[৬] নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের কর্মীদের সমাবেশে, আগুন নেভাতে আসা নিহতদের স্বজন ও এলাকাবসীর ওপর পুলিশি হামলা নিন্দা জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়