শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাচ মিসের মহড়ার পরও জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দরকার আর ১ উইকেট, টিরিপানো অর্ধশত

রাহুল রাজ: [২] হারারে টেস্টে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশে। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের তোপে বেশ কয়েকটি ক্যাচ মিসের পরেও নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১ উইকেট। বড় হার অপেক্ষা করা জিম্বাবুয়েকে অন্তত ড্র করতে লেজের ব্যাটসম্যানদের কাটাতে হবে আরও দুই সেশন।

[৩] পঞ্চম দিন লাঞ্চের আগে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৭৬ রান। মধ্যাহ্ন বিরতীর পরে খেলা শুরু সাথেই তাসকিন নিজের চতুর্থ উইকেট তুলে নেন। জিততে হলে বাকি দুই সেশনে ৫০ ওভারে করতে হবে আরও ২৫৬ রান। ডোনাল্ড টিরিপানো ৫০ ও মাজারাবানি ৮ রানে অপরাজিত আছেন।

[৪] ৩ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে। আজ দিনের প্রথম কয়েক ওভার ভালোই সামলে নিচ্ছিল দুজনে। তবে ধীরে ধীরে টাইগার বোলিং আক্রমণের সামনে অসহায় হতে শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়