শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নয় পুলিশ সুপারকে রদবদল

সুজন কৈরী: [২] পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয় কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

[৩] তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার পুলিশ সুপার করা হয়েছে।

[৪] এছাড়া চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশের সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুর, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালী, বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ-১ এ বদলি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়