শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ কেজির পাঙ্গাসের দাম ৪৪ হাজার!

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্টে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে, মাছটির ওজন ২৬ কেজি ৫ শ’ গ্রাম। শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে স্থানীয় জেলে নিরু হলদারের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে শতশত জনতা। পরে আড়তে ডাকের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭২৫ টাকায় কিনে নেন। নয়া দিগন্ত

মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা বলেন, শনিবার বিকেল বেলা পদ্মা নদীতে জাল ফেলেন নিরু হলদারসহ তার সহযোগীরা। সন্ধ্যায় তার জালে মাছটি ধরা পড়ে। মাছটি একটু বেশি লাভের আশার কিনে নিয়ে ফেরিঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। এরই মধ্যে টেলিফোনে ঢাকার বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের সাথে দরদাম ঠিক হলেই মাছটিকে ঢাকায় পাঠিয়ে দেয়া হবে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রেজাউল শরিফ বলেন, পদ্মায় পানি বাড়ছে এই সুযোগে বড় মাছগুলো খাদ্যের সন্ধানে কিনারায় আসছে। আর জেলেরা জাল ফেলে মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ শিকার করছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়