শিরোনাম
◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ রুখতে ব্রিটেনে সব বার, রেস্তোরা, সিনেমা হলে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক

নুরে আলম: [২] ব্রিটেনে এখন থেকে জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ করতে হলে, সেখানে করোনা ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্নের সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডেইলি মেইল

[৩] বিশেষজ্ঞদের মতে, নতুন এই সিদ্ধান্ত তরুণদের মাঝে টিকা গ্রহণের হার বাড়াবে। আর তরুণরা যদি সচেতন হয় তাহলে করোনার চতুর্থ ঢেউ আগে ভাগেই রুখে দেয়া সম্ভব।

[৪] সরকার থেকে এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভ্যাকসিনের সনদ এই মুহূর্তে জরুরি না হলেও আসন্ন শীত ও শরতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভ্যাকসিন প্রদানের পর থেকে বর্তমানে করোনা সংক্রমণ অনেকটা কম।

[৫] টাইমসের প্রতিবেদন অনুসারে, ভ্যাকসিনের সনদ এখনই বাধ্যতা মুলক করা হবেনা কারণ তরুণরা এখনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারেনি।

[৬] স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরের মধ্যেই ১৮ বছরের বেশি বয়স্ক সকলকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে। তারপর থেকে যেখানে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব না সেখানে এই ভ্যাকসিনের সনদ বাধ্যতামূলক করা হবে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ