শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ও মেয়েশিশু পাচার রোধে টিকটক-লাইকি অ্যাপ নিয়ন্ত্রণ প্রয়োজন

শরীফ শাওন: [২] টিকটকের রিপোর্টিং সিস্টেমে অশ্লীল বিষয় বা আধেয়কে আলাদা করে দেখানো হয় না বলে যে যা খুশি আপলোড করতে পারে। অ্যাপগুলো ব্যবহারে খুব সামান্য সেটআপ ও দক্ষতা প্রয়োজন হওয়ায় স্বল্প শিক্ষিত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা খুব সহজেই সাইবার-বিনোদন জগতে প্রবেশ করতে পারে।

[৩] শনিবার মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত ওয়েবিনারে বাংলাদেশে টিকটক/লাইকি সুযোগকে কাজে লাগিয়ে কী কী করা হয়? কীভাবে তারকা হওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের ফাঁদে ফেলা হয় এসকল বিষয় বিশ্লেষণে বক্তারা এসব কথা বলেন।

[৪] ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোন উপকমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে যে এভাবে নারী পাচার কার্যক্রম চলছে, তা বুঝতে আমাদের দেরি হয়ে গেছে। র‌্যাবের তথ্য মতে, তরুনদের একটি গ্রুপ গত ৫ বছরে ৫০০ মেয়েকে তারা পাচার করেছে, যাদের বয়স ১৮ থেকে ২২ বছর। গত ৮ বছরে তারা ১ হাজার মেয়েকে পাচার করেছে।

[৫] ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সরকার বা পুলিশের একার পক্ষে এটা রোধ করা সম্ভব না, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়বেই।

[৬] সমাধান হিসেবে বক্তারা, অশ্লীল কনটেন্ট সরিয়ে নেওয়া, মনিটরিং সেলকে আরও তৎপর করা এবং আইনের আওতায় আনাসহ অনেকগুলো সুপারিশ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়