শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় ◈ তিস্তা চুক্তি: ক্ষমতার পালাবদলে কি ভাঙবে ১৫ বছরের অচলাবস্থা? ◈ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কবি ও সাংবাদিক অরুন দাশগুপ্ত মারা গেছেন

আব্দুল্লাহ মামুন: [২] চট্টগ্রামের সাহিত্য ও সাংবাদিক মহলে অতি সুপরিচিত মুখ ছিলেন তিনি।

[৩] শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

[৪] কবি-সাংবাদিক অরুন দাশগুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন বিশ্বজিত গুপ্ত।

[৫] তিনি জানান, কবি অরুন দাশগুপ্ত বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। আজ দুপুর ১২টার দিকে তিনি নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৬] চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ সাংবাদিক মহলে অতি পরিচিতমুখ অরুন দাশগুপ্ত সবার কাছে দাদামণি হিসেবেই শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে চট্টগ্রামে সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়