শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শান্তের ২য় হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লিড ৩৬৯

মাহিন সরকার : [২] নিজেদের পরিকল্পনামতোই এগোচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে হবে। এজন্য দ্রুত রান তুলছেন ব্যাটসম্যানরা। সকালের শুরুটা ছিলো সতর্ক। থিতু হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাইফ হাসান ও সাদমান ইসলাম দারুণ শুরুর পর নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে আগ্রাসন দেখান। চতুর্থ দিনের ১৭৭ রান তুলেছে বাংলাদেশ। উইকেট হারিয়েছে মাত্র ১টি।

[৩] সাইফ ৭ রানের জন্য ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি মিস করেছেন। সাদমান ৩য় ও শান্ত ২য় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ক্রিজে আছেন। প্রায় প্রতি ওভারেই আসছে বাউন্ডারি। বাজে বল শাসন করার পাশাপাশি ভালো বল সমীহ করে খেলে রান তুলে নিচ্ছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।

[৪] সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৭৮/১ সাদমান ৭৫*, শান্ত ৫৩*।

  • সর্বশেষ
  • জনপ্রিয়