শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা দেওয়ার পর যৌনতায় বারণ করলেন রুশমন্ত্রী

রাশিদ রিয়াজ : [২] কোভিড টিকা নেওয়ার ঠিক কতদিন যৌনতা থেকে বিরত থাকতে হবে সে সম্পর্কে কিছু বলেননি রাশিয়ার সারাতোভ এলাকার উপস্বাস্থ্যমন্ত্রী ডেনিস গ্রেফার। রাশিয়ার এই আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী মনে করেন যৌনতায় বাড়তি শক্তির প্রয়োজন হয় এবং কোভিড টিকা দেওয়ার পর এধরনের দৈহিক সম্পর্ক মানসিক চাপ সৃষ্টি করে। আরটি

[৩] মস্কো থেকে ১ হাজার কিলোমিটার দূরে সারাতোভে এক অনুষ্ঠানে রুশমন্ত্রী বলেন যৌনতা খুবই শক্তিক্ষয় করে এমন কার্যকলাপ। এবং টিকা নেওয়ার পর যৌনতায় যেয়ে বাড়তি চাপ নেওয়া ঠিক হবে না।

[৪] এর আগে স্পুটনিক টিকা তৈরি করেছিল যে ইনস্টিটিউশন তার প্রধান আলেকজান্ডার গিনটসবার্গ বলেছিলেন টিকা নেওয়ার পর ক্লান্তি বোধ না করলে শারীরিক কার্যকলাপে কোনো বাধা নেই। কারণ টিকা নেওয়ার পর কোষ বিভাজনে পর্যাপ্ত গ্লুকোজের প্রয়োজন হয় না।

[৫] কঠোর শারীরিক ক্রিয়াকলাপের পাশাপাশি রাশিয়ার সরকারি সুপারিশগুলিতে বলা হয়েছে যে টিকা নেওয়ার পর তিন দিনের জন্য সানাস (স্টিম বাথ) এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়