শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়া, ভারত ও চীনের কাছে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সাহায্য চাইল কাবুল

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরামর্শক হামাদুল্লাহ মোহিব বলেছেন রাশিয়া, ভারত ও চীনের সামরিক বাহিনী ছাড়াও যে কোনো দেশের কাছ থেকে তার সরকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কারিগরীসহ সব ধরনের সহায়তা স্বাগত জানাবে। তবে এধরনের সহায়তা যাতে আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল না হয় সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলেন তিনি। স্পুটনিক

[৩] হামাদুল্লাহ বলেন, আমরা আফগানিস্তানে একটি পরাশক্তির স্থলে আরেক পরাশক্তির আগমন চাই না। সহায়তার ভিত্তি হবে আফগানিস্তান ও এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আফগানিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো ধরনের সহায়তাকে তিনি স্বাগত জানান।

[৪] তিনি দাবি করেন, আফগান কর্তৃপক্ষ আফগানিস্তানের অন্যান্য গোষ্ঠীর পাশাপাশি ‘একচেটিয়া’ নয়, বরং বৈধ রাজনৈতিক শক্তি হিসাবে তালেবানের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।

[৫] এদিকে তালেবান কান্দাহার, ইসলাম কালা ও আবু নাসা ফারাহির মত কৌশলগত এলাকা দখলে নেওয়ার দাবি করেছে। তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানে ভবিষ্যতে আইএস’এর মত জঙ্গি গোষ্ঠীর কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।

[৬] মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কারেন কুইয়াটকভস্কি স্পুটনিককে বলেছেন আফগান সরকার মাত্র কয়েক মাস টিকে থাকবে। গৃহযুদ্ধ এড়িয়ে আফগানিস্তানে শান্তি ও অর্থনৈতিক পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়