শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচেয়ে গভীরতম ডাইভ পুল উন্মুক্ত করতে যাচ্ছে দুবাই

শ্রাবণী কবির: [২] বিশ্বের সবচেয়ে গভীরতম ডাইভ পুল হিসেবে গত ২৭ জুন গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডে স্বীকৃতি পায় দুবাইয়ের নতুন ডাইভ পুলটি। এর আগে বিশ্বের সবচেয়ে গভীরতম ডাইভ পুলটি ছিলো পোল্যান্ডে। দুবাইয়ের নতুন পুলটির গভীরতা ৬০ মিটার এবং পোল্যান্ডের পুলটির গভীরতা ৪৫ মিটার। সিএনএন

[৩] দুবাইয়ের ডাইভ পুলটির বাইরের অংশ দেখতে অনেকটা ঝিনুক আকৃতির। পুলটির আয়তন ১ হাজার ৫০০ বর্গমিটার, যার পানি ধারণ ক্ষমতা প্রায় ১৪ লাখ লিটার। সুইমিং কস্টিউম পরে যেন আরামে সাতাঁর কাটা যায়, তার জন্য পানির তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছে। পুলটি একটি পরিত্যক্ত ডুবন্ত শহরের মত করে সাজানো হয়েছে।

[৪] বর্তমানে পুলটি দুবাইয়ের রাজপরিবার এবং তাদের আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। চলতি বছরেই পুলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান সৌদি যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ মুক্তাম। তিনিই সর্বপ্রথম ডাইভ করেন বিশ্বের সবচেয়ে গভীরতম ডাইভ পুলে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়